চিলমারীতে বর্ণাঢ্য র্যালিতে উদযাপিত মহান শ্রমিক দিবস
র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতা রাখেন অধ্যাপক নুর আলম মুকুল, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিলমারী উপজেলা শাখা, মোঃ মোখলেছুর রহমান, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা, ও আরো অনেকে বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের মর্যাদা রক্ষা ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
শেষে শ্রমিকদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Post a Comment